শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিভিন্ন রোগে উপকার মিলবে পেয়ারা পাতায়, খেতে হবে যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৮:১৮

কম দামি, সহজলভ্য ও পুষ্টিকর ফলের মধ্যে সবার আগে আসে পেয়ারার নাম। এমন উপকারী ফল খুব কমই আছে। বলা হয়ে থাকে, আপেলের চেয়েও বেশি উপকার এই পেয়ারায়। তাই চিকিৎসকরা প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

তবে পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতায় রয়েছে নানা উপকার। নিয়মিত এক মাস এই পাতা খেলে দারুণ উপকার মিলবে! ঝুঁকি কমবে বিভিন্ন রোগের। কোন কোন রোগের হাত থেকে মুক্তি দিতে পারে এই পাতা, চলুন জেনে নেওয়া যাক।

পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ থাকে। এগুলো অন্ত্রের খারাপ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ফলে বদহজম ও পেট ফাঁপার মতো সমস্যা কমে।

যারা প্রি-ডায়াবেটিস বা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য পেয়ারা পাতা আদর্শ। শরীরে গ্লুকোজ শোষণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পাতা।

পেয়ারা পাতায় কোয়ারসেটিন ও ভিটামিন সি-এর মতো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিশেষ কার্যকরী।

পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও প্রদাহ বিরোধী গুণ। ফলে ব্রণ বা ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এটি। এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুণ কাজ দেয় এই পাতা।

পেয়ারা পাতার চা নিয়মিত সেবন করলে খারাপ কোলেস্টেরল কমে। এই চা নিয়মিত সেবনে হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে আসে।

পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে চিনিতে রুপান্তরিত হতে বাধা দেয়। ফলে দেহের ওজন কমাতে এই পাতা বিশেষ সহায়ক।

পেয়ারা পাতা আলসারের রোগীদের জন্য উপকারী। যদিও তা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

পেয়ারা পাতার নির্যাস নারীদের পিরিয়ডের ব্যথা ও ক্র্যাম্প কমাতে সাহায্য করে। এটি ব্যথানাশক ওষুধের মতোই কাজ করে, তবে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর