শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৬:৪৬

একটি পাইপগান ও দুই রাউন্ড শটগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

খুলনা থানার এসআই তপন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)। অভিযানকালে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যও উদ্ধার করা হয়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়।

পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেএমপির খুলনা থানায় মামলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর