শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বলিউডে অভিষেকের আগেই বিপত্তি সুহানার

নাগরিক বিনোদন

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:১১

সুহানা খান

শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড-বাদশার কন্যা সুহানা খান। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তবে তার আগেই ঘটল বড়সড় বিপত্তি। নাচতে গিয়ে উল্টে পড়ে গেলেন তিনি। পায়ে চোট পেয়ে প্রায় কান্নাকাটিই জুড়লেন সুহানা। সুপারস্টার বাবার মেয়ে হিসেবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা।

তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া- কোনো কিছুতেই খামতি রাখছেন না শাহরুখ-কন্যা। এমনকি, ব্যালে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। ব্যালে অনেকটা পশ্চিমি দুনিয়ার শাস্ত্রীয় নাচের মতো। সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন, তা বোঝা গিয়েছে একাধিক হলিউড ছবি দেখেই। কিন্তু নাছোড়বান্দা সুহানা, ওই নাচ শিখেই ছাড়বেন তিনি। যেমন বলা, তেমন কাজ! ব্যালে শেখা শুরু করলেন শাহরুখ-কন্যা। ওই নাচ করতে গিয়েই যত বিপত্তি। নাচের স্টুডিওতেই উল্টে পড়ে যান সুহানা। চোটও পান পায়ে।

স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখ-কন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেছেন তিনি। সঙ্গে কান্নাকাটির ইমোজি। নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি, তা স্পষ্ট সেই ছবি থেকে। বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগেই নিজের ঝুলিতে এক বিশ্বখ্যাত প্রসাধনী সংস্থার চুক্তি ভরেছেন সুহানা খান। সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁকে দেখা গিয়েছে বিজ্ঞাপনেও। এ বার ‘দ্য আর্চিজ’ মুক্তির অপেক্ষা। শাহরুখ-কন্যাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরাও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর