শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৮:০৮

চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তার দুই ছেলে এবং দুই কন্যাসন্তান রয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে তার স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে একটি আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

 পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তবে তার পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি উঁচুতে ছিল।

নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ‘৭ থেকে টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলাম। সপ্তাহে ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

’নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর