শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঘুমানোর আগে গরম দুধ খেলে মিলবে যে উপকার, যেভাবে খাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:৪৫

বলা হয়ে থাকে, ঘুমানোর আগে গরম বা হালকা গরম দুধ খেলে ভালো ঘুম হয়। কারণ দুধে থাকা ট্রিপটোফ্যান, অ্যামিনো এসিড, সেরোটোনিন ও মেলাটোনিন ঘুম আনতে সাহায্য করে। ডায়েটেশিয়ানদের মতে, নিয়মিত দুধ খাওয়ার ফলে মানুষ সুস্থ থাকেন।

তবে গরম দুধ খেলে কি সত্যিই ভালো ঘুম হয়? এর পেছনে আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থভাবে বাঁচতে হলে নিয়মিত দুধ খাওয়া অত্যন্ত জরুরি।

নিয়মিত দুধ খেলে শরীরে পুষ্টির ঘাটতি হয় না, ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। দুধে থাকা গুণাগুণ ও পুষ্টির জন্যই একে ‘সুপারফুড’ বলা হয়।

সত্যিই কি রাতে গরম দুধ খেলে ভালো ঘুম আসে? ঘুমানোর আগে দুধ খেলে শরীরে কী ঘটে, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদরা। চলুন, জেনে নেওয়া যাক—

 বহু বছর ধরেই ভালো ঘুমের জন্য রাতে গরম দুধ খাওয়ার রীতি রয়েছে। প্রতি রাতে গরম বা হালকা গরম দুধ খাওয়া অনেকের পুরনো অভ্যাস। পুষ্টিবিদরা বলেন, দুধে এমন অনেক পুষ্টি উপাদান ও গুণাগুণ থাকে, যা ভালো ঘুম আনতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, গরম দুধে ট্রিপটোফ্যান, অ্যামিনো এসিড, সেরোটোনিন ও মেলাটোনিনের মতো নিউরোট্রান্সমিটার বিল্ডিং ব্লক থাকে, যা ভালো ঘুম আনতে সহায়ক। রাতে শোবার আগে দুধ খেলে এগুলো মস্তিষ্কে কার্যকর হয়ে ঘুম আনতে সাহায্য করে।

নিয়মিত দুধে এক চিমটি কেশর বা এক চামচ মধু মিশিয়ে খেলে এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায়।
দুধে ভিটামিন বি১২, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। এর ফলে হাড় মজবুত হয় এবং বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমে যায়। তবে দুধের উপকার পেতে হলে তা সঠিক পরিমাণে খাওয়া জরুরি।

অতিরিক্ত দুধ খেলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। যাদের দুধ খাওয়ায় অ্যালার্জি আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দুধ বা দুগ্ধজাত পণ্যের সেবন করবেন।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একজন মানুষ এক থেকে দুই গ্লাস দুধ খেলে তা নিরাপদ ও উপকারী হিসেবে ধরা হয়। তবে বয়স অনুযায়ী দুধ খাওয়ার পরিমাণ কম-বেশি হতে পারে। কেউ যদি কোনো অসুস্থতায় ভোগেন বা শারীরিক সমস্যায় থাকেন, তাহলে দুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর