প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৬:৩২
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রাকে ঘিরে সারা দেশ থেকে বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। শোভাযাত্রা শেষে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীদের কারণে নয়াপল্টন থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মতিঝিল ট্রাফিক ডিভিশনের উপকমিশনার (ডিসি) জালাল দেওয়ান বলেন, ‘সমাবেশে কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি।
তবে আমরা অন্তত একটি লেন চালু রাখার চেষ্টা করছি।’
মন্তব্য করুন: