শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যেসব বিষয়ে জানতে সবচেয়ে বেশি সার্চ হয় গুগলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৮:০৭

দিনে কতবারই না গুগলে কিছু না কিছু খোঁজি আমরা—কখনও কোনো প্রশ্নের উত্তর, কখনও রেসিপি, আবার কখনও কোনো বিশেষ ব্যক্তির সম্পর্কে তথ্য। কিন্তু আপনি কি জানেন, সারাবিশ্বের মানুষ গুগলে সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজে থাকেন? কোন কীওয়ার্ড বা অনুসন্ধান বাক্যটি গুগলের সার্চবক্সে সবচেয়ে বেশি টাইপ করা হয়?

গত ৬ মাসের গুগল অনুসন্ধান পরিসংখ্যান বিশ্লেষণ করে পাওয়া গেছে, কিছু প্রশ্ন এমনভাবে ট্রেন্ড করেছে যা জানলে অনেকেই অবাক হবেন। আন্তর্জাতিক প্রযুক্তি ও গণমাধ্যম বিশ্লেষণে দেখা গেছে, গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্নগুলোর তালিকায় রয়েছে কিছু চমকপ্রদ, আবার কিছু বেশ সাধারণ মনে হলেও মানুষের কৌতূহলের কেন্দ্রে অবস্থান করেছে।

একাধিক দেশে মিলিয়ে গুগলে প্রতি মাসে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হলো: ‘আমার আইপি কী?’

এই একটি প্রশ্নই প্রতি মাসে গড়ে ৩৩ লক্ষ ৫০ হাজার বার সার্চ করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত নিজেদের নেটওয়ার্ক বা সংযোগ চিহ্নিত করতে এই প্রশ্নের উত্তর জানতে চান।

এছাড়াও গুগলের শীর্ষ অনুসন্ধান তালিকায় রয়েছে নানা ধরণের প্রশ্ন, যেমন—

‘কয়টা বাজে?’ – প্রতি মাসে গড়ে ১৮ লক্ষ ৩০ হাজার বার খোঁজা হয়েছে।

‘ভোটার হিসেবে নাম নিবন্ধন কীভাবে করব?’ – সার্চ হয়েছে প্রায় ১২ লক্ষ ২০ হাজার বার।

‘কীভাবে টাই বাঁধব?’ – অনুসন্ধান সংখ্যা ৬ লক্ষ ৭৩ হাজার।

‘তুমি কী এটা চালাতে পারবে?’ – গুগলে গড় সার্চ ৫ লক্ষ ৫০ হাজার।

‘এটা কোন গান?’ – সার্চ হয়েছে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার বার।

‘কীভাবে ওজন কমাব?’ – এটি খোঁজা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার বার।

‘একটি কাপে কত আউন্স থাকে?’ – গুগলে খোঁজা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার বার।

‘মা দিবস কখন?’ – প্রতি বছর এই প্রশ্ন সার্চ হয় প্রায় ৪ লক্ষ ৫০ হাজার বার।

এই তালিকা দেখে সহজেই বোঝা যায়, মানুষ নানা ধরনের প্রশ্ন গুগলের কাছে করে থাকে—ব্যক্তিগত কৌতূহল, দৈনন্দিন সমস্যা, উৎসব বা বিশেষ দিবস সম্পর্কে জানতে, এমনকি স্বাস্থ্য ও রেসিপি সম্পর্কিত বিষয়েও।

বিশেষজ্ঞরা বলছেন, দিন যতই এগোচ্ছে, মানুষ ততই তথ্যের জন্য গুগলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আর তাই, এমন প্রশ্নের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং গুগলের সার্চ ট্রেন্ড আমাদের চিন্তার ধরন ও তথ্য খোঁজার প্রবণতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর