শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩, ১৭:৫৮

ঢাকা শহরের যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সোমবার (৩১ জুলাই) সকালে বসিলা পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই মাস তীব্র খরার মাস। ইউরোপ, আমেরিকাসহ পুরো বিশ্ব দাবানলে পুড়ছে। এর মূল কারণ হলো পরিবেশের বিপর্যয় তথা গাছপালা কাটা ও খাল-বিল, নদী-নালা শুকিয়ে যাওয়া।

তিনি বলেন, আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি নদী-নালা খাল-বিল সব কিছুই রক্ষা করতে হবে। শুধু পুলিশ লাইনসে নয়, যেখানে একটু জায়গা থাকবে, সেখানে যেন প্রত্যেকে গাছ লাগায়। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর বিপর্যয় ঠেকাতে গাছের কোনো বিকল্প নেই।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’  এই প্রত্যয় সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। পর্যায়ক্রমে ডিএমপির প্রত্যেকটি পুলিশ লাইনস ও অফিস কমপাউন্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রত্যেকে একটি করে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর