শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:৫৭

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, ‘আমরা গত ১ মাস এক জেলা থেকে আরেক জেলা দৌড়ে বেরিয়েছি। শুনেছি মানুষের কথা, সাধারণ কৃষক-শ্রমিকের কথা।’

এর আগে দুপুরের পর থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।

শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে এলইডি ডিজিটাল স্ক্রিন দিয়ে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। এ ছাড়া শহীদ মিনারের দুই পাশে আরো কয়েকটি এলইডি ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়।

মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার ওপর মোবাইল টয়লেট ও মেডিক্যাল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাবু।

দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছু নিয়ে দলটির ইশতেহার তুলে ধরা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর