শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজশাহীতে ২ মাথা নিয়ে শিশুর জন্ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:৩৮

রাজশাহীতে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা এক শিশু। গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালে দুই মাথাওয়ালা কন্যাশিশুটির জন্ম হয়। আজ রবিবার দুপুর ১২টায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।

শিশুটির বাবার নাম গোলাম আজম এবং মায়ের নাম সুমাইয়া। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

শিশুটির বাবা গোলাম আজম বলেন, ‘এক বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। এটি আমাদের প্রথম সন্তান।

কয়েকবার স্ত্রীকে চেকআপ করিয়েছি। বেশ কয়েকবার আলট্রাসনোগ্রাম করানো হয়। তখন জেনেছিলাম যে পেটে দুই মাথাওয়ালা নবজাতক শিশু রয়েছে। সবশেষ শনিবার রাতে সিজার করে বাচ্চা হয়েছে।

পরে ডাক্তাররা তাকে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করতে বলেছেন। তাই সরকারি হাসপাতালে ভর্তি করেছি।’

শিশুর দাদা ময়েজ উদ্দিন বলেন, ‘শিশুটি শঙ্কামুক্ত নয়। আমরা টেনশনে আছি। ডাক্তাররা সেভাবে কিছু বলছেন না।

বাচ্চা আইসিইউতে আছে। মা মিশন হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা ভালো। তবে বাচ্চা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে।’

গাইনি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্ভবত যমজ ছিল। কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া লেগে যায়। অনেক সময় এটি হয়ে থাকে। আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ধরনের নবজাতকের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর