শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মিষ্টি জান্নাত

আমার সব শক্তি শেষ হয়ে গেছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৭:২০

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। সামাজিক মাধ্যমে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মিষ্টি নিজেই। বাবার মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। বললেন, ‘আমার সব শক্তি শেষ হয়ে গেছে।

’আজ শনিবার (২ আগস্ট) সামাজিক মাধ্যমে অভিনেত্রী এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারা দিন-রাত দেখার ব‍্যস্ততা নেই।

নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’ তিনি আরো লিখেছেন, ‘আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে।

বাবা নাই—এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’ অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত।

এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর