শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চাঁদপুরে চোরাই ৬ মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৫:৫৩

চাঁদপুরে চোরাই ৬টি মোটরসাইকেলসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিজগাছতলা এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্যারেজ মালিক আব্দুস সালাম খানের তথ্যে তল্লাশি চালিয়ে ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজ মালিকসহ চোরচক্রের আরো ২ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া এলাকার হারুন অর রশিদের ছেলে রাফসান ইসলাম নিলয় (২০), ফরিদগঞ্জের বারপাইকা এলাকার মো. সেলিমের ছেলে মো. ইয়ামিন (২১) এবং গ্যারেজ মালিক নিজগাছতলা এলাকার আব্দুল মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)।

পুলিশ জানায়, চাঁদপুর ছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্থানের মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে এই ৩ জনের সখ্য রয়েছে। তাদেরই একজন লক্ষ্মীপুরের ইয়াসিন। তার হাত ধরেই এই ৩ জন ৬টি মোটরসাইকেল সংগ্রহ করে।

পরে তা বিক্রির জন্য নিজগাছতলার গ্যারেজে রাখে। সেগুলো হচ্ছে সুজুকি জিক্সার, ফেজার, এপাসি, বাজাজ প্লাটিনা, এপাসি আরটিআর এবং হোন্ডা সিডিআই মডেলের মোটরসাইকেল।

চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে। তাও এক নয়, একাধিক।

গোপন সূত্রে এমন তথ্য পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল নিজগাছতলার ওই গ্যারেজে অভিযান চালায়। এ সময় হাতেনাতে এই ৬টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি বলেন, ‘মোটরসাইকেল চুরির এটি বড় ধরনের একটি সিন্ডিকেট। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিভাবে মোটরসাইকেল চুরি করে, কোথায় কোথায় বিক্রি করে এবং কত টাকা লেনদেন হয়।

আর সেই লেনদেনের টাকা কারা ভাগ পায় তা নিয়েও মুখ খুলেছে মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর