শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

'কাবালা'য় বুঁদ নেট দুনিয়া, কেন মেতেছে সবাই!!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩, ১৩:১৯

 

নেটিজেনদের প্রতিক্রিয়া

সম্প্রতি ‘কাভালা’য় তাক লাগিয়েছেন অভিনেত্রী তামান্না। মূল গান ছাড়াও একটি ভিডিওতে কালারফুল থাই স্লিট স্কার্ট পরে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। নেটদুনিয়ায় ট্রেন্ড করছে এই গানটি। নেটিজেনরা তামান্নার নাচের দিলখোলা প্রশংসা করেছেন। এক নেটিজেন তামান্নার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ জুড়ে দিয়ে পোস্ট করেন। টুইটারে ক্লিপটি শেয়ার করে অনুরাগী লিখেছেন, ‘ভারতীয় শাকিরা'।

কী আছে গানের কথায়

গানে আছেন রজনীকান্তও। নেচেছেন তিনিও। উজার করা নাচের এ গানে আসলে কী আছে? কীই বা বলা হচ্ছে রজনীকে উদ্দেশ্য করে। জানা যায়, গানটির কথা লিখেছেন অরুনরাজা কামরাজ। সংগীত করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। গেয়েছেন শিল্পা রাও। এখানে একজন নারীর কামনা ফুটে উঠেছে। যে কিনা নিজেকে লুট করতে বলছে। কথাগুলো এমন—'এসো আমার দীর্ঘতম রাতে। আমাকে চুরি করতে এসো। এসো এই উষ্ণতায়। ভালোবাসার উষ্ণতা গ্রহণ করো। আমার গালে আছে লাজুক তিল।'

কথা যেমনই হোক এর সুর-সংগীত ও তামান্নার পারফর্মেন্সই গানটিকে ভাইরাল করেছে।

যা আছে ছবিতে

এত কথা যে ছবি নিয়ে, কী আছে তাতে? 'জেলার' ছবিটির সঙ্গে মিল আছে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'বিক্রম' সিনেমাটির। কমল হাসান অভিনীত এ ছবিটি তামিল ইন্ডাস্ট্রিতে অন্যতম ব্যবসাসফল কাজ। মুভিটিতে একজন অবসরপ্রাপ্ত গুপ্তচরের গল্প বলা হয়েছে; যে আত্মগোপন ছিল। কিন্তু বের হয়ে আসে তার সন্তানের মৃত্যুর কারণে। ঠিক একই গল্প দেখা যাবে জেলার ছবিতে। এখানে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত। যেখানে তার নাম মুথুভেল পান্ডিয়া। যার সঙ্গে তার নাতির খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তার ছেলে পুলিশ কর্মকর্তা। কিন্তু সে নিখোঁজ। এ কারণে মুথুভেল তার পুরনো রূপে ফেরেন। খুঁজতে থাকেন ছেলেকে।

হিন্দি সংস্করণ

গানটির জনপ্রিয়তার কারণে তৈরি হয়েছে এর হিন্দি সংস্করণ। ‘তু আ দিলবরা’ নামে  হিন্দি সংস্করণটি মুক্তি পেয়েছে। অন্যদিকে তুমুল প্রশংসা হচ্ছে তামান্না নাচেরও। ৭২- পা দেওয়া রজনী নেচেছেন ৩৩'এর তামান্নার সঙ্গে। প্রায় সমানতালে পা দুলিয়ে নেবেছেন তিনি। আর যে কারণে বাড়তি আকর্ষণও তৈরি হয়েছে নেলসন পরিচালিত ছবিটিকে ঘিরে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর