শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মশা কমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩, ১৩:১১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 সারাদেশে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন মশা কমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে।

রোববার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবং ৪৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। সারাদেশে ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। হাসপাতালগুলোয় ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। আলাদা রুম রাখা হয়েছে। ডাক্তার-নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি ৫০ টাকা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। দেশবাসীর কাছে অনুরোধ আপনারা বাড়িঘর পরিষ্কার রাখবেন। মশা কমে গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাবে।

তিনি বলেন, দেশে যখন নির্বাচনী হাওয়া বইছে, তখন দেশবিরোধীরা ব্যানার-ফ্যাস্টুন নিয়ে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও রাজনীতিতে মেতে উঠেছে। আসলে বিএনপি দেশের সংবিধান মানে না, বুঝেও না। তাদের কাছে বাংলাদেশ কখনও নিরাপদ নয়।

জাহিদ মালেক বলেন, করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের বাড়িতে বাড়িতে টাকা, খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছেন, তখন কোথায় ছিল বিএনপি? তাদের শুধু আমরা টেলিভিশনের পর্দায় দেখি। আর মাঝেমধ্যে কিছু জায়গায় দাঁড়িয়ে তারা মিটিং মিছিল করে গাড়ি ভাংচুর করে, আগুন লাগিয়ে দেয়। 

ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, দোয়ারা বাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, সিভিল সার্জন ডা. আহাম্মদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর