শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নাহিদ ইসলাম

এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আবার যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে করব।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির জামালপুরে পথযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা করে বৈষম্যবিরোধী আন্দোলন বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।

কারণ গণ-অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল ও পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা বৈষম্যবিরোধীর ব্যানারে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে।’ 

তিনি বলেন, ‘অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বানচাল ও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। গণ-অভ্যুত্থান না হলে তারা তো নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না।’

জুলাই সনদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় উচ্চকক্ষ প্রয়োজন, জাতীয় সংসদকে দুই ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্যকে নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐকমত্য হয়নি ফলে জুলাই সনদ আটকে আছে।

’পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর