শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লাখো পরিচিত মানুষ, তবুও কথা বলার মতো কেউ ছিল না প্রিয়াঙ্কার

Dipa

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৮:০৫

বলিউড পেরিয়ে এখন হলিউডে থীতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার অনুসারীর সংখ্যা। আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও একাকীত্বে ভুগতেন দেশি গার্ল।

কথা বলার মতো কেউ ছিল না পাশে। জাঁকজমক ও ঔজ্জ্বল্যের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল তার একাকীত্ব।

২০০৫ সালের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী বলেছিলেন, ‘বলিউডে আমার তখন পরিচিত মানুষের সংখ্যা লক্ষ লক্ষ। কিন্তু তাদের মধ্যে একটিও বন্ধু ছিল না।

এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায় এবং যার কাছে নিজের মন খুলে কথা বলা যায়।’ সেই সময়ে প্রিয়াঙ্কার ঝুলিতে পর পর সফল ছবি ছিল। অভিষেক বচ্চনের সঙ্গে তার ‘ব্লাফমাস্টার’ ছবি প্রশংসিত হয়েছিল। শাহরুখ খান, অক্ষয় কুমার ও হৃত্বিক রোশনের সঙ্গে পর পর ছবি করেছেন।

কিন্তু এত খ্যাতি সত্ত্বেও সেই সময়ে বিনোদন জগতে ভালো বন্ধু তৈরি করতে পারেননি ‘দেশি গার্ল’। তবে প্রিয়াঙ্কার মধ্যে যে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তা অনেকেই টের পেয়েছিলেন। প্রযোজক সুনীল দর্শন বলেছিলেন, ‘আমার অফিসে এসেছিল ও। ১৫ মিনিট ওকে দেখে বুঝে যাই, আমি আরও একটা রেখাকে খুঁজে পেয়েছি। তখন বিশ্বে পরিচিতি পাওয়ার বিষয়টা হয়তো ওর লক্ষ্য ছিল না।

তবে ও জানত, হিন্দি ছবিতে ও বড় তারকা হয়ে উঠবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর