প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৭:৩২
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আবহাওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে দুপুরের মধ্যে দেশের সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য করুন: