শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৭:১০

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে লালমনি এক্সপ্রেস আন্ত নগর ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাছিম আহমেদ জয় (৩১)। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেরিন ইঞ্জিনিয়ার নাছিম আহমেদ জয় গত ১০ দিন আগে আমেরিকা থেকে ছুটিতে এসেছেন। আজ রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে তিনি সান্তাহার রেলগেট অতিক্রম করছিলেন।

এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত নগর ট্রেন সান্তাহার রেলগেটে পৌঁছলে তিনি অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।

গেটম্যানরা বাঁশি বাজালেও তিনি তা শুনছিলেন না। এরপরই ট্রেনের সঙ্গে ধাক্কায় মাথা, চোখ ও মুখ থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে যায়। এর পরপরই সেখানে দায়িত্বরত গেটম্যান শুভ ও পারভেজ ভয়ে পালিয়ে যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর