শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নিম্নচাপের কারণে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৬:২৯

নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে নদ-নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নদীপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জেলার সুগন্ধা, বিশখালী, হলতাসহ আরো ১২টি নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। ফলে নদীতীরবর্তী বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

অনেক জায়গায় নদী ও সড়ক একাকার হয়ে গেছে। জেলা শহরের নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকায় বসতঘরে পানি ঢুকে পড়েছে। জেলার প্রায় ২ লাখ মানুষ নদীর নিকটবর্তী এলাকায় বসবাস করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

এবিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, ‘নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

অনেক জায়গায় বেড়িবাঁধ উপচেও পানি ঢুকছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে, পরিস্থিতি খারাপ হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।’ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর