প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৮:১১
মানিকগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে। সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন রাজ্জাক শেখ।
পরে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির বাবা ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক এই রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন: