শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে বোন খুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৭:৩২

যশোর সদর উপজেলায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন আক্তার (৩৫)। তিনি উপজেলার কোতোয়ালি থানা এলাকার সুজলপুর গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা (৪৫) ক্ষিপ্ত হয়ে ছোট বোন শারমিনের স্বামী শিমুল হোসেনকে হাঁসুয়া দিয়ে আঘাত করতে যায়। এ সময় শারমিন বাধা দিলে গেলে তার গায়ে হাঁসুয়ার আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শুভ হাওলাদার জানান, শারমিনে ঘাড়ের বাঁ-পাশে ছুরিকাঘাত করা হয়েছে।

অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত খোকন‌ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ ছাড়া ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর