শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাতেই ডাক্তার-নার্স আসছেন সিঙ্গাপুর থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৬:৫২

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। আজ মঙ্গলবার ২২ জুলাই রাতেই তারা ঢাকায় আসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

আজ এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সায়েদুর রহমান জানিয়েছেন, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (আজ দুপুর ১২টা) ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর