শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যেভাবে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন বোল্ট

নাগরিক স্পোর্টস

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:০১

.

 

 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত আগস্টে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে এই পেস তারকা খেলবেন। এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। বৃহস্পতিবার নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে ২০২৩-২৪ মৌসুমের চুক্তির প্রস্তাব প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে নেই ট্রেন্ট বোল্টের নাম। তবে সংবাদমাধ্যমকে স্টেড বলেছেন, ‘সে ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে। ওয়ানডেতে সে বিশ্বের সেরা বোলারদের একজন। কাজেই ইনজুরি না হলে, আমাদের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।’ ২০১৫ বিশ্বকাপে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ আসরে নিয়েছিলেন ১০ ম্যাচে ১৭ উইকেট। চুক্তি বাতিলের পর বোল্ট বলেছিলেন, সময় হলেই তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। সেই সুযোগটা যে বোল্ট পাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেল। শুধু বিশ্বকাপই নয়, টেস্ট ফরম্যাটেও বোল্টকে ফেরানো হতে পারে বলে জানিয়েছেন গ্যারি স্টেড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর