শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চট্টগ্রামে ভাবিকে হত্যার দায়ে দেবরসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৭:১৩

চট্টগ্রামের পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে ভাবি ফেরদৌসি আক্তার (৩২) হত্যার ঘটনায় প্রধান আসামি মো. রনি (২৮) ও তার সহযোগী সোলাইমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) পতেঙ্গা থানার চড়িহালদা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পতেঙ্গা থানা এসআই এইচএম হারুনুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১৩ জুলাই ফেরদৌসি আক্তারকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রনি ও সোলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, ফেরদৌসি আক্তারের সঙ্গে মো. লোকমান হোসেন ইসলামী শরিয়ত অনুযায়ী ২০১৩ সালে বিয়ে হয়। তবে বিয়েটি লোকমানের পরিবার সহজভাবে মেনে নেয়নি। বিয়ের পর থেকে নানা কারণে ফেরদৌসিকে হয়রানি করে আসছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

রান্নাঘর মেরামতের কথা বলায় ফেরদৌসির সঙ্গে গত ১৩ জুলাই রাতে স্বামী লোকমান এবং দেবর রনির মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রনি হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফেরদৌসির বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বামী লোকমান ও দেবর রনিসহ অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. মামুন খান (৩৬) বাদী হয়ে পরদিন পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। এরপর অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর