শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুক্রাণুর মাধ্যমে সন্তানের দেহে ছড়ায় যে রোগ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৮:১২

আমাদের মধ্যে অনেকেই মানসিক চাপকে গুরুত্ব দিই না। কিন্তু এই মানসিক চাপ শুধু নিজের ওপরই নয়, প্রভাব ফেলতে পারে আপনার সন্তানের ওপরেও। এটি আচরণ, দেখাদেখি বা শিক্ষা থেকে হয় না, বরং সরাসরি জৈবিকভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতে পারে।

২০১৬ সালে ‘নেচার নিউরোসায়েন্স’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণা এমনটাই জানিয়েছেন গবেষকরা।সেখানে দেখা যায়, দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকা পুরুষ ইঁদুরের শুক্রাণুর মধ্যে থাকা বিশেষ মলিকিউল বা অণুর মাধ্যমে তাদের সন্তানদের মধ্যেও মানসিক চাপ সংক্রান্ত বৈশিষ্ট্য সঞ্চারিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই প্রক্রিয়ায় তাদের ডিএনএ-র গঠনে কোনো পরিবর্তন ঘটেনি।

গবেষণা বলছে, মানসিক চাপ জিনের গঠন পাল্টে দেওয়ার পরিবর্তে শুক্রাণুতে থাকা ক্ষুদ্র ‘নন-কোডিং আরএনএ’-এর মাত্রা পরিবর্তন করে দেয়। এই আরএনএ অণুগুলোই নিষিক্ত হওয়ার পর ভ্রূণের প্রাথমিক বিকাশ এবং মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।  এর ফলেই সন্তানদের মধ্যে মানসিক চাপের প্রভাব সঞ্চারিত হয়।

কিভাবে এই চাপ সঞ্চারিত হয় আণবিক বার্তাবাহক : মানসিক চাপে থাকা পুরুষ ইঁদুরদের শুক্রাণুতে নির্দিষ্ট নয়টি মাইক্রো-আরএনএ-এর মাত্রা বেশি থাকে। এই অণুগুলো একপ্রকার সংকেত হিসেবে কাজ করে, যা নিষিক্ত হওয়ার পর জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

আচরণগত পরিবর্তন : বিজ্ঞানীরা যখন এই নির্দিষ্ট আরএনএগুলোকে সুস্থ ইঁদুরের ভ্রূণে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান, তখন দেখা যায়, জন্ম নেওয়া সন্তানদের মানসিক চাপ মোকাবেলার ক্ষমতা পরিবর্তন হয়েছে।

তারা চাপের প্রতি অনেক কম সংবেদনশীল ছিল এবং তাদের মধ্যে উদ্বেগজনিত আচরণেও ফারাক রয়েছে।

মস্তিষ্কের বিকাশ : ওই সন্তানদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে জিনের কার্যকারিতায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। মস্তিষ্কের এই অংশটিই মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী। মস্তিষ্কের গঠন ও ব্লাড-ব্রেন ব্যারিয়ারের সঙ্গে যুক্ত জিনেও এই পরিবর্তন ধরা পড়ে।

 


প্রাথমিক প্রভাব : শুক্রাণুর মধ্যে থাকা এই পরিবর্তিত আরএনএ নিষিক্ত হওয়ার পরেই দ্রুত কাজ শুরু করে।


এটি মাতৃ-আরএনএ-কে নষ্ট করে দেয় এবং মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটায়।
এই গবেষণা প্রমাণ করে, ডিএনএ-র পরিবর্তন ছাড়াই বাবার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ শরীরে এক ধরনের ‘জৈবিক ছাপ’ রেখে যায়। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উত্তরাধিকার সূত্রে শুধু জিনই মেলে না, শরীর তার নিজের অভিজ্ঞতাও পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে চলে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর