শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সৈয়দপুরে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৯:০৪

নীলফামারীর সৈয়দপুরে এক হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন মিয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি রংপুর থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বাসযোগে সৈয়দপুরে আসছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের ডিএডি মো. আব্দুস সামাদ শেখের নেতৃত্বে একটি দল মহাসড়কের কলাবাগান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নোয়াখালী থেকে পঞ্চগড়গামী তৈয়্যবা ক্লাসিক পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসটিকে থামানোর সিগন্যাল দেয়।

বাসটি থামানোর সঙ্গে সঙ্গেই এক যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে বাসের গেট থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া প্যান্টের অন্য পকেট থেকে একটি বাটন মোবাইল ফোন এবং নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সামাদ শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটক খোকন মিয়াকে উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত নগদ অর্থ এবং মোবাইল ফোনসহ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, ইয়াবাসহ আটক খোকন মিয়াকে শনিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর