শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গোপালগঞ্জে কারফিউ বহাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৮:৪৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

শনিবার ১৯ জুলাই দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তবে রাত ৮টা থেকে আবারও বহাল থাকবে কারফিউ।

’জেলা প্রশাসক জানান, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরিস্থিতি বিবেচনায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত করা হয়েছে। তবে ওই দিন তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখার পর আবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা কার্যকর করা হয়।

শুক্রবার দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাখা হয়। পরে রাত ১১টার দিকে আবারও কারফিউ শিথিল করে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনগণের স্বাভাবিক চলাচলের অনুমতি দেন প্রশাসন।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর