শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লঙ্কায় ইতিহাস গড়ে দেশে ফিরল টাইগাররা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:০৫

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

সিরিজ জয় শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফরাও।

তবে লঙ্কা মিশন শেষে বিশ্রামের সময় মিলছে না টাইগারদের।
আগামীকাল (শুক্রবার) থেকেই শুরু হবে প্রস্তুতি। সামনে অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, মে মাসে পাকিস্তানে বাংলাদেশ ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল। তাই এবার ঘরের মাঠে সেটির প্রতিশোধ নেয়ার মিশনে নামবে লিটন-শান্ত-মিরাজরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর