শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সীতাকুণ্ডে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৩:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর নয়ন কুমার নাথ (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নয়ন কুমার ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাবুল চন্দ্র নাথের ছেলে। নিহতের মা মীরা রানী দেবী ও তার বাবা বাবুল চন্দ্র নাথ জানান, নয়ন সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করত।

কতিপয় ব্যক্তির সঙ্গে লেনদেনে জড়িয়ে যায় সে। গত মঙ্গলবার পাওনাদারদের মধ্যে কেউ একজন তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেয়।

পরে নয়ন তার মায়ের কাছে এসে জানায়, টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলবে। তাই মায়ের গয়নাগুলো দিলে সে তাদেরকে দিয়ে আবার কিছুদিন পর ছাড়িয়ে আনবে। নয়নকে তিন ভরি স্বর্ণালংকার হাতে তুলে দেন তার মা।

এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। নয়নকে খুঁজে না পেয়ে মা মীরা রানী মঙ্গলবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বাড়ির কাছের একটি গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের রক্তাক্ত ও অর্ধ পঁচা লাশ দেখতে পায় এলাকাবাসী।

নয়নের বাবা বলেন, ছেলেকে কেউ মেরে রক্তাক্ত করে গাছে ঝুলিয়ে রেখেছে। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে বিবাহিত। অপর এক ছেলে গত ৮ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নয়নের এক প্রতিবেশি স্বপন নাথ বলেন, ‘বৃহস্পতিবার সকালে লাশ পাওয়া যায়। কিন্তু লাশ পঁচে দুর্গন্ধ ছড়িয়ে গেছে।

এ থেকেই বোঝা যায় তাকে আগেই হত্যা করা হয়েছিল। আত্নহত্যা বলে চালিয়ে দিতে লাশ বাড়ির কাছে এনে ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মরদেহে প্রচুর রক্ত ছিল। আত্নহত্যা করলে কখনোই এরকম রক্তাক্ত জখম হওয়ার কথা নয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘কেউ খুন করলে লাশ বাড়ির কাছে এনে ঝুলিয়ে রাখলো কেন? তবে আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে এটি হত্যা না আত্নহত্যা তা জানা যাবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর