শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আনিস আলমগীর

জানের মায়া বড় কঠিন রে ভাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৩:৪৪

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘জানের ভয়ে পালাতে সবাই সমান। কেউ আগে, কেউ পরে।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে আনিস আলমগীর লিখেছেন, “পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়! আর ‘ভয় পাই না’ বলে গলা ফাটিয়ে, চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাঁজোয়া যানের গহ্বরে- ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢোকে না!”

আনিস আলমগীর আরো লিখেছেন, “এই জানের মায়া বড় কঠিন রে ভাই। যান দেখলেই আত্মবিশ্বাস উধাও, মুখে শুধু ‘যাই! যাই!’ আওয়াজ!” 

টিটকারির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে এ সাংবাদিক লেখেন, ‘এখন থেকে আর এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে টিটকারি দিয়ো না। জানের ভয়ে পালাতে তোমরা সমান সমান, কেউ আগে, কেউ পরে।’

পোস্টের শেষে আনিস আলমগীর লেখেন, ‘আর irony কি জানো? যাদের নিন্দা করো—সেই সেনাদের কোলে চেপেই পালিয়ে বাঁচো! সেনা পুলিশের প্রোটকল ছাড়া ঘুরে দেখাও, কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে জাতি দেখবে।’

নেটিজেনদের ধারণা, গতকাল গোপালগঞ্জের ঘটনায় এমনটা পোস্ট করেছেন এ সাংবাদিক। মন্তব্যের ঘরেও দেখা গেছে সেই যার প্রতিচ্ছবি। কেউ মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন। হেলিকপ্টারের সাথে হিসাব বরাবর।’ কেউ বা লিখেছেন, ‘সত্য সব সময়ই সুন্দর। ’গতকালকের ঘটনার ছবি দিয়েও মন্তব্য করতে দেখা গেছে অনেককে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর