শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দিনভর সংঘর্ষের পর থমথমে রাতের গোপালগঞ্জ শহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১২:৫৮

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় সংঘর্ষে ঘটনার পর বিকেলে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাজোয়া যানে করে চলে যান। তারপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।

শহরে থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে। শহর ফাঁকা হয়ে যায়।

মানুষের চলাচল সীমিত হয়ে আসে। দোকানপাট দুপুর থেকে বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর শহর নিরব হয়ে পড়ে। তখন থেকে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সীমিত আকারে রিকশা চলাচল করলেও ইজিবাইক বা কোনো যানবাহ চোখে পড়েনি। শহরের স্পর্শকাতর স্থানে ইট ভাঙ্গা, কাঠ, বাঁশ, টায়ার পুড়ানো ছাই দেখা গেছে। অনেক স্থানে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম পড়ে ছিল। তবে রাতে শহরে আইন-শৃঙ্খলা বাহিনী চোখে পড়েনি।

রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা।

রাত সোয়া ৮টার দিকে এনসিপির সমবেশস্থল শহরের পৌর পার্কের পাশে এক দিনমজুরের সঙ্গে কথা হয়। অনেকটা আতঙ্ক নিয়ে তিনি বলেন, শহরের বেদ গ্রামে থাকি। আগে ঢাকায় চাকরি করতাম। করোনার সময় চাকরি চলে যায়।

পরে গোপালগঞ্জে চলে আসি। এখন দিনমজুরের কাজ করি। কাজ করে বাড়ি যাচ্ছি। আজকের ঘটনার পর শহরে দিয়ে হাঁটতে ভয় লাগছে।

এক রিকশাচালক বলেন, দিনে রাজমিস্ত্রির কাজ করি। সন্ধ্যার পর রিকশা চালাই। কিন্তু আজকে প্যাসেঞ্জার নেই। আয় রোজগার হচ্ছে না। তারপরও আতঙ্কের মধ্যে রাতে রিকশা চালাচ্ছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর