শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেনাবাহিনীর এপিসিতে উঠলেন এনসিপি নেতারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৮:১৯

সেনাবাহিনীর এপিসিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এপিসিতে করে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর একটি আর্মার্ড পারসোনাল ক্যারিয়ারে (এপিসি) উঠছেন।

সাংবাদিক জাওয়াদ নির্ঝরও ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর্মির এপিসিতে উঠলেন সারজিস-হাসনাতরা।
গোপালগঞ্জ।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা (এনসিপি নেতারা) বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।

এ ঘটনার পর গোপালগ‌ঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর