শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চীনের সামরিক ও দুর্লভ খনিজ নীতিতে জাপানের উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৩:৫৬

চীনের সামরিক কার্যকলাপ এবং দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্পর্কিত বিভিন্ন বৈঠকের পাশাপাশি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই আলোচনা হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চীনা সামরিক বাহিনীর বিপজ্জনক হস্তক্ষেপ ও দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে এ সময় আলোচনা হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈঠকের ঠিক আগে জানায়, পূর্ব চীন সাগরে জাপানের বিমানবাহিনীর নজরদারি বিমানের খুব কাছ দিয়ে চীনের দুইটি যুদ্ধবিমান অস্বাভাবিকভাবে উড়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

বৈঠকে ইওয়াইয়া চীনকে কড়া ভাষায় জানিয়ে দেন, পূর্ব চীন সাগরে চীনের কোস্ট গার্ডের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুই বিমানবাহী রণতরীর সক্রিয়তা নিয়ে জাপান গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। তাইওয়ানের আশেপাশে বড় ধরনের সামরিক মহড়া এই স্থিতিশীলতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যা স্পষ্টভাবে চীনের প্রতি সমালোচনার ইঙ্গিত বহন করে।

দুর্লভ খনিজ এবং চুম্বকের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইওয়াইয়া ওয়াংকে দ্রুত রপ্তানি অনুমোদনের প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা জাপানি কম্পানিগুলোর ওপর চরম প্রভাব ফেলছে।

জাপান জানায়, চীনা বিধিনিষেধের ফলে মার্কিন শুল্ক নীতির জবাবে রপ্তানি হ্রাস পেয়েছে এবং বিগত পাঁচ বছরে এটি সবচেয়ে নিচে নেমেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াং ই আশ্বস্ত করেছেন যে, প্রযোজ্য নিয়ম মেনে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে জাপানি কম্পানিগুলোর স্বাভাবিক চাহিদা অনুযায়ী চীন দুর্লভ খনিজ সরবরাহ করতে পারবে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর