শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১২:২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে বাকবিতণ্ডা হলে দোকানদারদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালিয়ে ২ শিক্ষার্থীকে আটকে রাখেন।

গতকাল রবিবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী ওই বাজার ঘেরাও করেন। এ সময় পালিয়ে যান দোকান মালিক ও দোকান কর্মচারীরা। পরবর্তীতে থানাও ঘেরাও করেন শিক্ষার্থীরা। জানা যায়, শিক্ষার্থীরা বাজারে মাছ কিনতে গেলে দোকানদারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে দোকানদাররা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করেন। এ খবর জানতে পেরে কয়েক জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালিয়ে দুইজনকে আটকে রাখে দোকানদাররা। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী গিয়ে ওই বাজার ঘেরাও করেন। পরে আটকে পড়া ২ শিক্ষার্থীকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায় পুলিশ।

শিক্ষার্থীরা এ খবর জানতে পেয়ে থানাও ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। শিক্ষার্থীরা জানান, হামলাকারী ব্যবসায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, ‘মাছ ব্যাবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়, পরবর্তীতে হাতাহাতি হয়।

এ ঘটনায় ২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং অপর পক্ষের একজন আহত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাছ ব্যবসায়ীদের নিকট আটক অবস্থায় রয়েছেন এমন সংবাদের প্রেক্ষিতে যখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহযোগিতা করে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর