শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৮:২৭

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একইসঙ্গে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা।

আজ রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এসব জানান দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, ‘আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই। ’বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি।

ইসি পুনর্গঠন করা জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগেই তা করবে হবে।’এ সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে এটি বাতিলের দাবি করে দলটি। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়েই বিশেষভাবে গুরুত্ব পায়।

তিনি বলেন, ‘শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’ নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী এনসিপি বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর