শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৭:১৫

ফেনীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশির ভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। যদিও ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশের মানুষ এখনো পানিবন্দি। পানি নামার সঙ্গে ভেসে উঠেছে ভয়াল ক্ষতচিহ্ন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণের প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার।

এদিকে নোয়াখালীর অধিকাংশ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর, দুর্গাপুর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রামসহ কয়েকটি গ্রামে পানি বেড়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ার নিুাঞ্চলের পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ- ফেনী: স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় প্লাবিত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো পানি রয়েছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, ৮৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ আশ্রয় নেন। ইতোমধ্যে ৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফুলগাজীর পূর্ববসন্তপুর এলাকার বাসিন্দা রিনা সাহা বলেন, ঘর থেকে পানি নামলেও বাড়ির উঠানে হাঁটুসমান পানি রয়েছে। রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই।

মঞ্জুনা আক্তার নামে আরেক বাসিন্দা বলেন, এবার পানি অনেক ধীরগতিতে নামছে। বাঁধের ভাঙন অংশ দিয়ে এখনো পানি ঢুকছে।

শনিবার ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সাত হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। এ সময় ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালী

শনিবার জেলার সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা ঘুরে দেখা গেছে, এলাকায় পানি নামছে ধীর গতিতে। এজন্য বেশির ভাগ এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যাকবলিত জেলার ৪৬ হাজার ৭০টি পরিবারের প্রায় ১ লাখ ৯২ হাজার ৫০৩ জন মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিগত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে তেমন বৃষ্টি হয়নি। আপাতত ভারি বৃষ্টিরও সম্ভাবনা নেই। জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পানি নিষ্কাশনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টি না হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

ভান্ডারিয়া (পিরোজপুর)

উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে ৫০ হেক্টর উপশী ও ৫০০ হেক্টর স্থানীয় ধানের বীজতলা এবং ২০০ হেক্টর সবজির জমি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেহেনা আক্তার জানান, প্রায় এক হাজার ২৭০ জন মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। ২৯-৩০টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর