শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হাজীগঞ্জে ৬ কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৪:৪৫

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, ছিনতাকারী দলের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক বিক্রেতা মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হযেছে। গত বুধবার (৯ জুলাই) রাতে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং, মাদককারবারি মিলিয়ে ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়।

এদিকে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদককারবারি পলি বেগম (২৮)-কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

রাত সোয়া ১২টার দিকে টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার হয় মাদককারবারি শামীম হোসেন (২২)। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় একই রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী হিরণ (৩৫), রাশেদ (২৫) ও শফিউল আলম (৩৫), শামীম (২২)-কে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এসব অভিযান পরিচালনা করে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর