প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:২৯
শেরপুরে ৭ বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে শমেজ উদ্দিন বইট্টা (৬৫) নামে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শমেজ উদ্দিন স্থানীয় মৃত ওহেদ আলীর ছেলে ও ধর্ষিতা শিশুর প্রতিবেশী দাদা। বুধবার দুপুরে গ্রেফতাকৃত শমেজ উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী ওই শিশু শমেজ উদ্দিনের প্রতিবেশী নাতনী এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ৬ জুলাই বিকেলে শমেজ উদ্দিন ওই শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পর ওই শিশুকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তা কান্নাকাটিতে স্বজনরা ঘটনা জানতে পারে এবং চিকিৎসার জন্য দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেইসাথে সদর থানায় শমেজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, শমেজ উদ্দিন বইট্টা গত ২ মাস আগেও এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রামে যৌন হয়রানির আরও একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, ওই ঘটনায় অভিযোগের ভিত্তিতে শমেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ তার জবানবন্দি রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: