শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিশ্বে প্রথমবার সাইকেল রেসে এআই প্রযুক্তির তৈরি হেলমেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৪৯

ট্যুর দে ফ্রান্সে সম্প্রতি প্রযুক্তি ও খেলাধুলার অভিনব সংযোগ ঘটাল আরব আমিরাতের দল এক্সআরজি। ৮ জুলাই (মঙ্গলবার) রেসের মঞ্চে তারা উন্মোচন করেছে এমন একটি সাইকেল হেলমেট, যেটি তৈরি হয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে। যা এই ধরনের পেশাদার খেলায় প্রথম।

হেলমেটটি যৌথভাবে তৈরি করেছে আবুধাবিভিত্তিক এআই কম্পানি জি-৪২ এবং ইতালির হেলমেট নির্মাতা প্রতিষ্ঠান এমইটি হেলমেটস।

জি-৪২ জানিয়েছে, বাতাসের গতি ও ফাঁকা জায়গার বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে হেলমেটের ডিজাইন তৈরি হয়েছে। এতে কার্যকারিতা, নিরাপত্তা ও নান্দনিকতা একসঙ্গে বজায় রাখা হয়েছে।
২১ দিনের এই রেস শুরু হয়েছে ৫ জুলাই, চলবে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশ নিচ্ছে বিশ্বের সেরা সাইক্লিস্টরা।

পারফরম্যান্সের পাশাপাশি গিয়ার ও প্রযুক্তির দিক থেকেও নজর কাড়ছে আরব আমিরাতের দল। নতুন হেলমেট প্রকাশের পাশাপাশি জি-৪২ চালু করেছে একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা, হেলমেটভার্স। এ প্রতিযোগিতায় সাধারণ ভক্তরা এআই এর সাহায্যে হেলমেটের ডিজাইন তৈরি করতে পারবেন। ডিজাইনগুলো আপলোড করা যাবে হেলমেটভার্স ওয়েবসাইটে। যেখানে ব্যবহারকারীরা ভোট দিয়ে বেছে নেবেন তাদের পছন্দের ডিজাইন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর