শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উখিয়ায় ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা, মরদেহ মিলল খালে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৭:৩৯

কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে খালে ভাসমান অবস্থায় স্থানীয় গ্রামবাসী নিহত মেম্বারের মরদেহ উদ্ধার করেছে।

নিহত মেম্বারের নাম কামাল হোসেন ওরফে কামাল মেম্বার (৩৫)। তিনি জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

মেম্বারের বড় ভাই সৈয়দ আহমদ জানান, আগের দিন সোমবার রাত ১১টার দিকে তিনি মনখালীর নিজ বাড়ি থেকে ওষুধ আনার জন্য স্থানীয় বাজারের ফার্মেসিতে গিয়ে আর ফিরেননি। তাকে খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ হতে দেখা গেছে। তাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

উখিয়া উপজেলার ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর