শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘ফুটবল উপভোগ করছে মেসি’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৭:৩০

মন্ট্রিয়ল যেন লিওনেল মেসির আগুনেই পুড়ল। তা না হলে ৪-১ গোলে গুঁড়িয়ে যেতে হতো না মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবকে। জোড়া গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার ম্যাচে একক নৈপুন্যর প্রদর্শনী দেখিয়েছেন মেসি।

মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখে আরেকবার বিমোহিত হয়েছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।

দলের অধিনায়ক ম্যাচটি উপভোগ করছেন জানিয়ে আর্জেন্টাইনা কোচ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে যে, যখন সে ফুটবল খেলে তখন লিও খেলাটা দারুণ উপভোগ করে। প্রত্যেক সময় যে ফিট থাকলে খেলতে চায়, আমরা তাকে খেলাতে প্রস্তুতও। তার মাঠে থাকা মানে আমাদের বিশাল সুবিধা। আর আমরা অবশ্যই সর্বোচ্চটাই নিতে চাই।

’মন্ট্রিয়লের বিপক্ষে পাওয়া তিন পয়েন্ট এমএলএসে পুনরায় মায়ামিকে মনোযোগী করে তুলবে বলে জানিয়েছেন মাসচেরানো। তিনি বলেছেন, ‘আমরা দুর্দান্ত এক ম্যাচ খেলেছি। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে পুনরায় লিগে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে ছেলেরা নিখুঁতভাবে কাজ করেছে।

গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এমএলএসে আমাদের মনোযোগী করে তুলবে।’
মন্ট্রিয়লের বিপক্ষে সেরা সময়ের মেসিকে পাওয়া গেছে। বার্সেলোনার হয়ে যখন একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেন তিনি। ৩৮ বছর বয়সে এসে পুরনো রূপটাই আরেকবার দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক। ৪০ মিনিটে প্রথম গোলটি করলেন প্রতিপক্ষের ডি বক্স থেকে।

তার চতুর্দিকে থাকা চার জন ডিফেন্ডারের ফাঁক গলে। ৬২ মিনিটে করা তার দ্বিতীয় গোলটি ছিল আরো নজরকাড়া।

সেন্টার সার্কেলের কাছে বল পেয়ে দৌড় শুরু করেন মেসি। দৌড়ানোর সময় প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ছিটকে ফেলে ডি বক্সে থাকা আরো তিন ডিফেন্ডারকে ঘোল খাইয়ে ফাঁকা জায়গা থেকে প্রতিপক্ষের গোলরক্ষকে সহজেই পরাস্ত করেন তিনি। এমন দৃশ্য শুধু তার বাঁ পায়েই যেন মানায়!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর