শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হবিগঞ্জে পল্লী বিদ্যুতের পরিত্যক্ত গ্যারেজ যেন গাঁজার কারখানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৮:১৭

হবিগঞ্জের মাধবপুরে একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে ১০৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌর শহরের পশ্চিম মাধবপুরের পল্লী বিদ্যুতের পরিত্যক্ত একটি গ্যারেজ এসব গাঁজা জব্দ করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ীরা।

পরিত্যক্ত গ্যারেজ থেকে গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা।

তিনি জানান, থানায় যোগদানের পরবর্তী তিনদিন বিপুল পরিমাণ মাদকসহ বেশকিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তিনি ও তার টিম। এরই প্রেক্ষিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে শনিবার সকালে ১০৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর