শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেসিকে দিয়ে যে ‘বিশেষ কাজ করাতে’ চুক্তি নবায়ন চায় মায়ামি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:৪২

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ২০২৫ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ মেসিকে আরও দীর্ঘ সময় মাঠে দেখতে চায় ক্লাব—এমনটাই জানাচ্ছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। এর মধ্যে মেসিকে দিয়ে নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধনের কাজটাও সেরে ফেলতে চান মায়ামির মালিকপক্ষ।

সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের ক্লাবের সঙ্গে মেসির নাম জড়িয়ে গুঞ্জন উঠলেও ইন্টার মায়ামি এবং মেসি একসঙ্গে আরো পথ চলতে আগ্রহী বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

২০২৩ সালের জুলাইয়ে দুই বছর ছয় মাসের ‘ডিজিগনেটেড প্লেয়ার’ চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। চুক্তি অনুযায়ী, তিনি ২০২৫ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন।

তবে ইন্টার মায়ামি মালিকপক্ষের হোর্হে মাস সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ‘মেসিকে ধরে রাখতে আমরা যা কিছু করা প্রয়োজন, তা করব। আমি আগেও বলেছিলাম, আমাদের স্বপ্ন হলো—নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধনের দিনে আমাদের ১০ নম্বর খেলোয়াড় মেসি মাঠে থাকবেন।

’২০২৬ মৌসুমের শুরুতে স্টেডিয়ামটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

মেসির ওপর আস্থা ও ভালোবাসার বার্তা দিয়েছেন হোর্হে মাস। তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্তটা মেসির। তবে আমি আশাবাদী, কারণ আমরা সবকিছু করেছি যাতে করে সে নিজেকে ‘ঘরের মানুষ’ মনে করে।

আমরা চাই সে এখানেই ক্যারিয়ার শেষ করুক এবং আমাদের সঙ্গে আরো অনেক ট্রফি জিতুক।”
ইন্টার মায়ামির হয়ে মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য। গেলো মৌসুমে ৩৮টি এমএলএস ম্যাচে করেছেন ৩১ গোল, ২২টি অ্যাসিস্ট। ২০২৪ মৌসুমে তিনি জিতেছেন লিগের ‘এমভিপি’ পুরস্কার। এছাড়া ২০২৪ ও ২০২৫ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ মিলিয়ে ৯ ম্যাচে করেছেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট।

এদিকে চুক্তির বিষয়ে এখনও মুখ খোলেননি মেসি। তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ইন্টার মায়ামি তাদের ক্লাব বিশ্বকাপ অভিযান শেষে শনিবার আবার মাঠে ফিরছে। এমএলএসের নিয়মিত মৌসুমে তারা মাঠে নামবে কানাডিয়ান ক্লাব সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর