শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পরীক্ষা ভালো না হওয়ায় প্রাণ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:৩৫

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহনন করেছেন এইচএসসি পরীক্ষার্থী কাওসার (১৮)। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবার। কাওসার বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা এবং সুবিদখালি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আশানুরূপ না হওয়ার হতাশা থেকেই এমন চরম সিদ্ধান্ত নেন কাওসার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে ভালো পরীক্ষা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কাওসার। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার শেয়ার করেছিলেন। শুক্রবার গভীর রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা কাওসারকে দ্রুত উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন কাওসারের মা-বাবা ও আত্মীয়স্বজন। কাওসার একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল বলেও জানায় প্রতিবেশীরা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর