শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামালপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৬:০০

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের ঘটনার মামলায় মো. বছির উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্ত মো. বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত যুবক মো. বছির উদ্দিনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ২০১৫ সালের ১০ জুন দুপুরে উপজেলার টুপকারচরে ওই তরুণীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। পরে ওই তরুণী তার প্রেমিক বছির উদ্দিনকে বিয়ে কথা বললে তিনি বিয়ে করতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, ‘মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন, এই টাকা বাদী পাবেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর