শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিশ্বকাপের এক বছর আগেই আর্জেন্টিনার জার্সি ‘ফাঁস’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১২:৫৭

ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরু হতে বাকি আর এক বছর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকাপকে সামনে রেখে সব দলই প্রকাশ করে তাদের নতুন জার্সি। তবে এবার বহু আগেই সামনে চলে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হোম জার্সির নতুন রূপ।

নতুন এই জার্সির প্রথম ঝলক প্রকাশ করেছে ফুটবল জার্সি সংক্রান্ত বিশ্বস্ত ওয়েবসাইট ফুটি হেডলাইনস। এর আগেও বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি আগেভাগেই ফাঁস করে দিয়েছিল জনপ্রিয় এই ওয়েবসাইটটি।

ফাঁস হওয়া ডিজাইন অনুযায়ী, অ্যাডিডাস আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বালম্বি স্ট্রাইপের ধারা বজায় রেখেছে। তবে এবার যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া—প্রতিটি নীল স্ট্রাইপে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট শেডিং।

হালকা থেকে গাঢ় নীল রঙে পরিবর্তন এনে জার্সির নকশায় আনা হয়েছে নতুনত্ব ও আকর্ষণ।
জানা গেছে, এই জার্সির অনুপ্রেরণা নেওয়া হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী কিট—১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের ডিজাইন থেকে। ঐতিহাসিক সেসব জার্সির গঠন ও নকশা আধুনিক রূপে তুলে ধরতেই অ্যাডিডাসের এই নতুন প্রয়াস।

জার্সির কাঁধে রয়েছে অ্যাডিডাসের চেনা তিন স্ট্রাইপ, আর হাতার প্রান্তে গাঢ় নীল রঙ। ২০২২ বিশ্বকাপের জার্সিতে যেখানে কালো রঙের স্ট্রাইপ ও হাতার প্রান্ত দেখা গিয়েছিল, এবার সেখানে যুক্ত হয়েছে নীল রঙের ছোঁয়া।

তবে গ্রেডিয়েন্ট স্ট্রাইপ আর্জেন্টিনার জার্সিতে নতুন নয়। ২০১৪ সালের জার্সিতে ওপরের অংশে ছিল গাঢ় আকাশি রঙ, যা নিচের দিকে হালকা হয়ে আসত। এমন শেডিং ২০১৮ সালের কিটেও দেখা গেছে, তবে তুলনামূলকভাবে ছিল আরো সূক্ষ্ম। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তৈরি এই জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে আসছে অক্টোবরের শেষ দিকে।

আর নভেম্বরে বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগের বিশ্বকাপে (২০২২) জার্সিটি উন্মোচন করা হয়েছিল টুর্নামেন্টের প্রায় পাঁচ মাস আগে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর