শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৩:৪৫

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। মঙ্গলবার (১ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা। খুব শিগগিরই তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় তার কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন।

চলতি বছরের এপ্রিল মাসে পূর্ববর্তী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান দায়িত্ব শেষে ঢাকা ছাড়েন। তার স্থলাভিষিক্ত হলেন কূটনৈতিক অঙ্গনে অভিজ্ঞ ড. আব্দুল্লাহ জাফর, যিনি রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এবং চীন ও কোরিয়া সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

ড. আব্দুল্লাহ জাফরের কূটনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের ব্রাসিলিয়ায় এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাউস্টনে সৌদি কনসালেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডেপুটি হেড অব মিশন হিসেবে কাজ করেন। পরে তিনি জেনেভায় এবং সর্বশেষ চীনের গুয়াংজু শহরে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর