শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেলফি হতে পারে বিপদের কারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৭:১৭

আজকাল অনেকেই বিভিন্ন স্থানে সেলফি তুলতে ভালোবাসেন এবং তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কিন্তু সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস এখন হয়ে উঠছে প্রতারণার হাতিয়ার। অসাবধানতায় পোস্ট করা একটি সেলফি থেকে শুরু হতে পারে বড় ধরনের বিপদ।

পরিবার নিয়ে বিদেশে কিংবা দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে আনন্দঘন মুহূর্তে সেলফি তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তবে সেই আনন্দ ভাগাভাগি করতে গিয়েই শুরু হতে পারে বিপত্তি। কারণ, এসব ছবি থেকে প্রতারক চক্র আপনার লোকেশন শনাক্ত করতে সক্ষম হয়, এবং সেখান থেকেই তারা ফাঁদ পাততে পারে।

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্মার্টফোনে তোলা ছবি ও ক্যাপশনের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে সহজেই জানা যায় আপনি কোথায় আছেন। আপনি যদি পরিবারের সঙ্গে দূরে কোথাও থাকেন, তাহলে আপনার বাড়ি তখন অরক্ষিত থেকে যেতে পারে। সেই তথ্য কাজে লাগিয়ে চুরি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হতে পারে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আপনার কণ্ঠস্বর নকল করে পরিবারের অন্য সদস্যদের কাছে বিপদের বার্তা পাঠিয়ে চাওয়া হতে পারে অর্থ সহায়তা।

বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও দেখা গেছে, সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা সেলফির কিছু অংশ কাটছাঁট করে তা মিশিয়ে বানানো হচ্ছে দুর্ঘটনার ছবি এবং তা ব্যবহার করা হচ্ছে অর্থ আদায়ের কৌশল হিসেবে।

বিশেষজ্ঞদের পরামর্শ, আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করার আগে ভালোভাবে ভেবে দেখা উচিত। ভ্রমণকালে তাৎক্ষণিক ছবি পোস্ট না করে ফিরে এসে শেয়ার করাই নিরাপদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চলাফেরা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে অতিরিক্ত তথ্য না দেওয়াই বর্তমানে নিরাপদ থাকার অন্যতম উপায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর