শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জরুরি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৪:১৯

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ  আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং দলীয় সংসদ সদস্যদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে চারটায় এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

এদিকে শনিবার (২৯ জুলাই)  সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর প্রবেশপথগুলো। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। চলছে ধরপাকড় ও পুলিশের তল্লাশি।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর