শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে গুলিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৬:১৭

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দুইটি তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) দুপুরে ডিবির ওসি একরামুল হোসাইন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর গ্রামের বাবলু কুমার কর্মকারের ছেলে রবিন কুমার কর্মকার (৩২) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার সাইফুল ইসলামের ছেলে তৌফিক সরকার বাবু (৩৪)।

ওসি একরামুল হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় রবিন ও বাবুকে গ্রেপ্তার ও রবিনের কাছ থেকে দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়। তবে টাঙ্গাইলের ভূয়াপুরের স্থায়ী বাসিন্দা ও বেলকুচি চালা এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে বাপ্পি ওরফে পান্না (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই বাপ্পি ওরফে পান্না নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য। তিনি ২০২৩ সালের মে মাসে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্বসর্মপন করেছিলেন।

’তিনি আরো বলেন, ‘গ্রেপ্তাররা বাপ্পি ওরফে পান্নার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ ৩টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় ডিবি এস,আই শারফুল ইসলাম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর